রূপাতলীতে ৯৯৯ এর কলের মেছোবাঘ উদ্ধার

রূপাতলীতে ৯৯৯ এর কলের মেছোবাঘ উদ্ধার

বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালী থানার রূপাতলী বটতলা এলাকা থেকে একটি মেছোবাঘ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ অক্টোবর) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ পাওয়া একটি ফোনকলের ভিত্তিতে মেছোবাঘটি উদ্ধার করা হয়।

৯৯৯ এর পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এ তথ্য জানান। এক বার্তায় তিনি জানান, স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, এলাকাবাসী একটি মেছোবাঘ ধরে বেঁধে রেখেছে। কলার আশঙ্কা প্রকাশ করেন, লোকজন ঢিল মেরে বা খুঁচিয়ে প্রাণীটির ক্ষতি করতে পারে কিংবা বিক্রি করে দিতে পারে। তিনি প্রাণীটি দ্রুত উদ্ধারের অনুরোধ জানান।

কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মাহবুব হাসান, যিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে বন বিভাগ ও কোতোয়ালী থানা-পুলিশকে জানান। উদ্ধার তৎপরতা তদারক ও সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই আব্দুল বারী।

খবর পেয়ে কোতোয়ালী থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেছোবাঘটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে প্রণীটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin