রূপগঞ্জে দিপু ভুইয়ার বাড়িতে মিলনমেলা, জনতার ঢল

রূপগঞ্জে দিপু ভুইয়ার বাড়িতে মিলনমেলা, জনতার ঢল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে।

বুধবার (২২ আগষ্ট) বিকেলে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বৈঠকে এলাকার স্থানীয়রা দলবেঁধে অংশ নেন। দিপু ভূঁইয়ার আগমনের খবরে আশপাশের গ্রাম ও পাড়া-মহল্লা থেকে শতশত নারী পুরুষ উঠান বৈঠকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে দিপু ভূঁইয়া বলেন, তোমরা রাজনীতির দিকে যাচ্ছো এটা ভালো লেগেছে দেখে। আমিও তোমাদের ভরসায় রাজনীতিতে এসেছি। রাজনীতিতে কীভাবে মানুষের কল্যাণ করা যায়, তার জন্য সব বয়সের মানুষ দরকার। আমাদের সমাজ কীভাবে মাদক মুক্ত হবে, কীভাবে আমাদের সমাজ সুন্দর হবে নারীরা নিরাপদে থাকবে সেটা আমরা চাই। আমরা সবাই মিলে তোমাদের নিয়ে এমন সমাজ গড়ে তুলবো।

এ সময় বৈঠকে অংশ নেওয়া স্থানীয় মানুষেরা নিজেদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। স্থানীয়দের সমস্যা ও নানা অভিযোগ নিয়ে আগামীতে কাজ করার আশ্বাস দেন দিপু।

এমআরপি/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin