‘রূপসী বাংলা’ ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

‘রূপসী বাংলা’ ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নড়াইল-ঢাকা রেলপথে ‘রূপসী বাংলা’ ট্রেনের ধাক্কায় রিয়াজুল মোল্লা (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১২ অক্টোবর) বিকালে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা-কামঠানা এলাকায় এ ঘটনা ঘটে।

রিয়াজুল লোহাগড়া উপজেলার মোড়চা উত্তরপাড়ার ফজলুল হক মোল্লার ছেলে। ট্রেনের ধাক্কায় তার মাথা, পাসহ শরীরের বিভিন্ন স্থান ভেঙে গেছে।

সূত্রে জানা যায়, যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ‘রূপসী বাংলা’ ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। পথে লোহাগড়ার কালনা-কামঠানা এলাকায় পৌঁছালে রেললাইনে দাঁড়িয়ে থাকা রিয়াজুল ট্রেনের ধাক্কায় ছিটকে নিচে পড়ে মারা যান।

প্রত্যক্ষদর্শীসহ লোহাগড়া রেলওয়ে স্টেশন মাস্টার মিহির বালা বলেন, ‘রিয়াজুল নামে ওই ব্যক্তি ট্রেন আসার সময় কানে হাত দিয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন বলে অনেকে দেখেছেন। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে নিচে পড়েন তিনি।’

লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল রেলওয়ের জায়গাতে হওয়ায় রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin