সাবেক দুই এমপিসহ আ. লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

সাবেক দুই এমপিসহ আ. লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সাবেক এমপিসহ সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টা ২০ মিনিটে খিলক্ষেত নিকুঞ্জ এলাকা থেকে ফয়জুর রহমান বাদলকে গ্রেফতার করা হয়। একই দিন মোহাম্মদপুর, আফতাবনগর ও আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাকিদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ও নবীনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফয়জুর রহমান বাদল (৫৮), নারী সংরক্ষিত আসনের সাবেক এমপি ও নরসিংদী জেলা আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদক তামান্না নুসরাত বুবলী (৪৫), শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগের সভাপতি ও সাবেক তিতুমীর কলেজ ছাত্রলীগ সদস্য মো. মানিকুরুর রহমান (৩৫), সাবেক জাতীয় শ্রমিক লীগের আইন বিষয়ক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক শাকিল (৫৯), বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সম্পাদক মো. আলম মাতবর (৫৮), মো. সাইফুল ইসলাম (৩৭), ঝিনাইদহ মহেশপুর যুবলীগ সদস্য মো. মকছেদ (৩৯), চুয়াডাঙ্গা জীবননগর আওয়ামী লীগ সদস্য মো. কায়েম হোসেন (৪১), চকবাজার থানার সাবেক সদস্য রিয়াজউদ্দীন আহমেদ মানিক (৫০), বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য মো. নজরুল ইসলাম সুমন (৩৭), ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক এবাদুল হক সবুজ (৩৫), ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক হীরক (৬০), ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আবিরুজ্জামান ওরফে আবির (২৫)।

ডিবি সূত্র জানায়, রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টা ২০ মিনিটে খিলক্ষেত নিকুঞ্জ এলাকা থেকে ফয়জুর রহমান বাদলকে গ্রেফতার করা হয়। একই দিন মোহাম্মদপুর, আফতাবনগর ও আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাকিদের গ্রেফতার করা হয়েছে।

ডিবি জানায়, তামান্না নুসরাত বুবলী শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগের (এসএইচটিএসএল) প্রধান উপদেষ্টা হিসেবে অনলাইনে তৃণমূল কর্মীদের একত্রিত করা ও ঝটিকা মিছিল পরিচালনা করতেন। মো. মানিকুরুর রহমানের নেতৃত্বে সংগঠনটি ঢাকায় সক্রিয় ছিলেন। আবিরুজ্জামান ওরফে আবির ঢাকার শ্যামলী এলাকায় ককটেল হামলা ও মিছিলে নেতৃত্ব দেন এবং বিদেশি অর্থায়ন সংগ্রহের চেষ্টা করছিলেন বলে তথ্য রয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin