সাবেক এমপি পাভেল রিমান্ডে

সাবেক এমপি পাভেল রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় নীলফামারী ৩ আসনের সাবেক এমপি ও যুবলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ মিজবাহ উর রহমানের আদালত এ আদেশ দেন।

এ দিন পাভেলকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক সিয়াম আহমেদ সাত দিনের রিমান্ড আবেদন করেন। জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী এমারত হোসেন বাচ্চু ও এস এম শরিফুল ইসলাম। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করে। উভয় পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার লালমাটিয়া এলাকা থেকে পাভেলকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরের দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার সূত্রে জানা গেছে, আসামিরা গত ২ আগস্ট নিউমার্কেট থানার নিউমার্কেট ২ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি চালায়। এতে মামলার ভিকটিম ও বাদী হাবিবুর রহমানসহ ঢাকা কলেজের শিক্ষার্থী মো. মাজেদুল ইসলাম, মেহেদী হাসান, মাহাবুব, নাহিদ, রাসেল, মিরাজ, ইডেন কলেজের সাম্মী আক্তার, সিটি কলেজের হাফিজা আক্তার ও জান্নাতুল ফেরদৌস নাঈমা আহত হন। এ ঘটনায় গত বছরের ২৬ আগস্ট রাজধানীর নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা হয়।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin