সাবেক এমপি সামছুল ও স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক এমপি সামছুল ও স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সামছুল আলম দুদু, তার স্ত্রী মেহের নিগার এবং দুই সন্তান সোহেলী নাজমিন তানিয়া ও মেহেরাজ আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (০৭ অক্টোবর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল বিষয়টি নিশ্চিত করেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপসহকারী পরিচালক মো. শফিউল্লাহ তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সামছুল আলম দুদুর ২০১৪ সালের নির্বাচনের হলফনামায় সম্পদ দেখানো হয় ২০ লাখ ২৮ হাজার টাকা। কিন্তু বর্তমানে ১ কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

অনুসন্ধানকালে জানা যায়, সামছুল আলম দুদু এমপি থাকাকালীন নিজ ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বিপুল সম্পদ অর্জনে মানিলন্ডারিংয়ের মাধ্যমে তা অন্যত্র হস্তান্তর করার চেষ্টা করছেন। অভিযুক্তরা দেশত্যাগ করতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ করা আবশ্যক।

শুনানি শেষে বিচারক তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।

কেআই/এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ  Banglanews24 | আইন ও আদালত

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ 

জুলাই আনদোলনের মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের  সাবেক কমিশনার মোঃ সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর হাজিরের...

Oct 15, 2025

More from this User

View all posts by admin