সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেত্রী নার্গিস গ্রেফতার

সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেত্রী নার্গিস গ্রেফতার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক নারী কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন নার্গিসকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে শাহজাদপুরের আজমেরী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন নার্গিসকে গুলশান থানা পুলিশ গ্রেফতার করেছে। আইনি অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, হাজেরা খাতুন ২০২৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন (০১, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড) থেকে কাউন্সিলর নির্বাচিত হন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

/এসআইএন

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin