সাবেক মন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক মন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা: মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেলের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে নেওয়া ৪৯ কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধ না করায় বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, তার স্ত্রী নাসরিন খান, ছেলে ফয়সাল মোরশেদ খানসহ সাতজনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকার অর্থঋণ আদালত-৫-এর বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. ইমরুল হক জানান, ঋণ পরিশোধ না করায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, তার স্ত্রী, ছেলে, তিন সিঙ্গাপুরি ও এক জাপানি নাগরিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালে তাদের বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পক্ষ থেকে ঋণ খেলাপির মোকদ্দমা দায়ের করা হয়। এরপর বিচারক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পক্ষে রায় ঘোষণা করেন।

তবে তাদের কাছ থেকে ঋণের টাকা উদ্ধার করতে না পারায় ২০২৪ সালে ডিক্রিদার ব্যাংক অর্থ জারি মোকদ্দমা দায়ের করে। এরপর দায়িকদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়।

কিন্তু দায়িকপক্ষ আদালতে হাজির না হওয়ায় ডিক্রিদার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সাতজনের নামেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

কেআই/এসআরএস

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ  Banglanews24 | আইন ও আদালত

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ 

জুলাই আনদোলনের মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের  সাবেক কমিশনার মোঃ সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর হাজিরের...

Oct 15, 2025

More from this User

View all posts by admin