সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ গ্রেপ্তার

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ গ্রেপ্তার

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার রাজধানীর গুলশান এলাকা থেকে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপি জানায়, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও গুলশান থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে একটি হত্যা মামলায় শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বছরের অক্টোবরে রাজধানীর গুলশান থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে তিনি কারাগারে আছেন।

Comments

0 total

Be the first to comment.

বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টো রোড থেকে গ্রেপ্তার Prothomalo | অপরাধ

বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টো রোড থেকে গ্রেপ্তার

বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিমকে (৫৫) সন্দেহভ...

Sep 14, 2025

More from this User

View all posts by admin