সাবেক সংসদ সদস্য বুবলীর জামিন নামঞ্জুর

সাবেক সংসদ সদস্য বুবলীর জামিন নামঞ্জুর

তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলীর জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান শুনানি নিয়ে জামিন নামঞ্জুরের আদেশ দেন।

বুবলীর পক্ষে কায়েস আহমেদ অর্ণব জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, ‘মামলার ঘটনার সঙ্গে এ আসামি জড়িত না। হয়রানি করতে তাকে মামলায় সম্পৃক্ত করা হয়েছে। আর তিনি সাবেক সংসদ সদস্য। গত জাতীয় সংসদে সংসদ সদস্য পদে ছিলেন না। এজাহারে তার নাম ছিল না। সন্ধিগ্ধ হিসেবে গ্রেফতার করা হয়েছে। গ্লোরিয়াস রাজনৈতিক ফ্যামিলি তাদের। তার স্বামী নরসিংদী পৌরসভার একজন জনপ্রিয় মেয়র ছিলেন। তার জামিনের প্রার্থনা করছি। জামিন দিলে তিনি পলাতক হবেন না।’

পরে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। 

এর আগে রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযানে মিরপুর থেকে তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিলেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই আনোয়ার হোসেন খান।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তেজগাঁও থানাধীন ডেইলি স্টারের সামনে থেকে আনন্দ সিনেমা হলের সামনে দিয়ে পান্থপথ অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হয়। জনমনে ভীতি সৃষ্টি করার জন্য ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ অবস্থায় ২৫ জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার ও ৪টি অবিস্ফোরিত ককটেল জব্দ করে পুলিশ। এ ঘটনায় পরদিন তেজগাঁও থানার এসআই মো. আব্দুল কাদের ২৫ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধ আইনে মামলা করেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin