সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনিরের ১০ কোটি টাকার দুই নৌযান জব্দের আদেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনিরের ১০ কোটি টাকার দুই নৌযান জব্দের আদেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সহকারী একান্ত সচিব (এপিএস) মনির হোসেনের মালিকাধীন দুটি নৌযান জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুদকের আবেদন মঞ্জুর করে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের আবেদন সূত্রে জানা যায়, নৌযান দুটির মূল্য আনুমানিক ১০ কোটি টাকা।

এ দিন দুদকের সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন এসব নৌযান জব্দের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, মনির হোসেন অবৈধভাবে অর্জিত সম্পদ ভোগদখলে রেখেছেন এবং অর্থপাচারের উদ্দেশ্যে ৩১ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন। তদন্তে জানা যায়, মনির হোসেনের মালিকানায় ‘এমভি সেইলর-১’ ও ‘এমভি সেইলর-২’ নামে ১০ কোটি টাকা মূল্যের দুটি নৌযান রয়েছে।

দুদক সূত্র জানায়, আসামি উক্ত সম্পদ বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে। মামলার নিষ্পত্তির আগেই এসব সম্পদ বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য এ সম্পদ জব্দের আদেশ দেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ মনির হোসেনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। দুদকের আবেদন অনুযায়ী, আদালতের জব্দের আদেশ কার্যকরের দায়িত্ব থাকবে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের ওপর।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin