সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ‘মানিলন্ডারিংয়ের হোতা’ প্রদীপ কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা  

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ‘মানিলন্ডারিংয়ের হোতা’ প্রদীপ কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা  

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ‘মানিলন্ডারিংয়ের হোতা’ প্রদীপ কুমার বিশ্বাসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের উপসহকারী পরিচালক সজীব আহমেদ বিদেশ গমনে নিষেধাজ্ঞার আবেদন করেন।

আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক), সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ড ৯ সদস্যের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করেছে। অনুসন্ধানকালে জানা যাচ্ছে, সাইফুজ্জামান চৌধুরীর মানিলন্ডারিংয়ের অন্যতম হোতা প্রদীপ কুমার বিশ্বাস। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি দেশত্যাগ করতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আবশ্যক।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin