সাবের চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের বৈঠক, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

সাবের চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের বৈঠক, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতরা কেন গিয়েছেন, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, রাষ্ট্রদূতরা যে কারও বাসায় যেতে পারেন।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে যে আসবে, তার কাজ করবে ভারত। তবে দেশটির পররাষ্ট্র সচিবের এমন বক্তব্য অনভিপ্রেত। তিনি এটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির ছবি নামানোর কোনো আইন নেই। তবে ছবি নামানো হয়েছে এবং তার চিঠি পেয়েছি। এটা নিয়ে কথা বলতে চাই না। ছবি টাঙানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই।

/এসআইএন

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin