সাদাপাথরে পাথর লুটের ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সাদাপাথরে পাথর লুটের ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটের মামলায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল ওয়াদুদ আলফুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলা সদরে নিজ অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ। তিনি জানান, আলফু চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা, অস্ত্র মামলা, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, বালু-পাথর লুটসহ মোট ১৭টি মামলা রয়েছে। তাকে নিয়ে তার সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।

গত আগস্টের প্রথমার্ধে সাদাপাথরে ব্যাপক পাথর লুটপাট হয়। এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের পদ স্থগিত করা হয়। শাহাব উদ্দিন বর্তমানে জেল হাজতে রয়েছেন। সাদাপাথরে লুটের বিষয়টি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে। দুদকও এ বিষয়ে প্রাথমিক তদন্ত রিপোর্ট দিয়েছে ৪২ জনের বিরুদ্ধে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin