সাফ অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপ: গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপ: গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪–০ গোলে হারিয়েছে।

শুরু থেকেই রক্ষণাত্মক কৌশলে খেলতে থাকে শ্রীলঙ্কা। তবে পুরো ম্যাচেই আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। ১৮ মিনিটে লঙ্কান গোলরক্ষকের শট থেকে ফেরত আসা বলে গোল করে লিড এনে দেন মোহাম্মদ আরিফ।

এরপর ২৪ মিনিটে মানিকের হেড এবং ফিরতি বলে নাজমুলের শটে গোল পায়নি বাংলাদেশ। ৩৮ মিনিটে মানিকের হেড ক্রসবারে বাধা পায়। বিরতির আগেই কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারেনি লাল–সবুজের প্রতিনিধিরা। ফলে প্রথমার্ধ শেষ হয় ১–০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৪৯ মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাকে গোল করেন রিফাত কাজী। সতীর্থের পাস থেকে বল পেয়ে একাই এগিয়ে গিয়ে শট নেন তিনি, যা লঙ্কান গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে প্রবেশ করে।

৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল এবং দলের পক্ষে তৃতীয় গোল করেন রিফাত। সাব্বির ইসলামের দূরপাল্লার শট গোলরক্ষক ফেরালে ফিরতি বলে জাল খুঁজে নেন তিনি। শেষ দিকে, ৮৮ মিনিটে নাজমুল হুদা ফয়সালের দীর্ঘ পাস থেকে হ্যাটট্রিক সম্পন্ন করেন রিফাত কাজী।

এই জয়ের সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠল বাংলাদেশ। আগামীকাল ভারত ও পাকিস্তানের ম্যাচ শেষে নির্ধারিত হবে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ।

এআর/আরইউ

Comments

0 total

Be the first to comment.

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা Banglanews24 | ফুটবল

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা

প্যারিসে গ্যালারিভর্তি দর্শকের সামনে ওসমান দেম্বেলে তুললেন তার প্রথম ব্যালন ডি’অর। ২৮ বছর বয়সে এসে ত...

Sep 23, 2025
বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল Banglanews24 | ফুটবল

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নে...

Sep 18, 2025

More from this User

View all posts by admin