সাগর-রুনি হত্যা: তদন্তে আদালতের অসন্তোষ, আপ্রাণ চেষ্টার নির্দেশ

সাগর-রুনি হত্যা: তদন্তে আদালতের অসন্তোষ, আপ্রাণ চেষ্টার নির্দেশ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। পাশাপাশি তদন্তে অগ্রগতি আনতে আপ্রাণ চেষ্টা করতে বলা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টা ১০ মিনিটের দিকে মামলার তদন্তের অগ্রগতি বিষয়ে শুনানি শুরু হয়।

দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালতে সশরীরে উপস্থিত হন মামলাটির তদন্তকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক। এ সময় বিচারক মামলার তদন্ত কর্মকর্তার কাছে জানতে চান, ‘আপনি কি সিআইডিতে?’ তখন এ তদন্ত কর্মকর্তা বলেন, ‘না স্যার আমি পিবিআইতে।’ বিচারক তখন বলেন, ‘এই মামলায় তদন্তে অগ্রগতি কতদূর গিয়েছে?’

তখন তদন্ত কর্মকর্তা বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্ত শুরু হয়। এরপর আমাকে দায়িত্ব দেওয়া হয় তদন্তের। আমি এই মামলার সংশ্লিষ্ট সাংবাদিক, প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও ডিএনএ এক্সপার্টদের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। দুইজনের মিক্সট ডিএনএ তথ্য পাওয়া গেছে। কিন্তু শনাক্ত করা যাচ্ছে না। এসব কারণে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দিতে দেরি হচ্ছে। কিছুদিন আগে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত সময় পার হয়েছে। পরে উচ্চ আদালতে থেকে আরও সময় নেওয়া হয়।’

এ সময় বিচারক বলেন, ‘যা বুঝলাম। আগের এই মামলার তদন্ত কর্মকর্তা যিনি ছিলেন তিনিও একই কথা বলেছেন। আপনার তদন্তের অগ্রগতিতে আদালত অসন্তোষ। আপনি আপ্রাণ চেষ্টা করবেন।’ এরপর বিচারক আগামী ৩০ নভেম্বর পরবর্তী প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এদিকে মামলার প্রতিবেদন জমা না দেওয়ায় ১২১ বার তারিখ পেছানো হয়েছে। 

এর আগে, গত ১১ আগস্ট মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে আইওকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন একই আদালত।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin