সাগরে বিকল ট্রলারের ২৬ জেলেকে উদ্ধার করছে নৌবাহিনী

সাগরে বিকল ট্রলারের ২৬ জেলেকে উদ্ধার করছে নৌবাহিনী

চট্টগ্রাম: 'এমভি তাজমিনুর রহমান' নামের মাছধরার ট্রলারকে ইঞ্জিন বিকল অবস্থায় কক্সবাজার বাতিঘর থেকে প্রায় ২৭ নটিক্যাল মাইল দূর থেকে উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনী। ওই ট্রলারে ছিল মহেশখালীর ২৬ জেলে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দেশের সার্বভৌমত্ব রক্ষা ও 'ইন এইট টু সিভিল পাওয়ার' এর আওতায় 'মা ইলিশ সংরক্ষণ-২০২৫' অভিযানে সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহলের সময় নৌবাহিনীর জাহাজ 'বানৌজা শহীদ মহিবুল্লাহ' ট্রলারটি উদ্ধার করে।  

নৌবাহিনী সূত্রে জানা গেছে, ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হওয়ায় নৌবাহিনীর জাহাজ ট্রলারটির কাছে গেলে নৌসদস্যরা বিপদগ্রস্ত জেলেদের সংকেত দেখতে পান।

পরবর্তীতে নৌবাহিনীর জাহাজ উদ্ধার করা জেলে ও মাছ ধরার ট্রলারটি নিরাপদে তীরে নিয়ে আসে ও তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে হস্তান্তর করে।  

জেলেদের তথ্যসূত্রে জানা যায়, ট্রলারটি গত ৩০ সেপ্টেম্বর মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্র গমন করে এবং ৩ অক্টোবর ২০২৫ তীরে ফেরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তারা মাঝ সমুদ্রে ভাসতে থাকেন।  

এআর/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin