সাগরে লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে, চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

সাগরে লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে, চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপকূলে। আর এ জন্য দেশের চার বন্দরকে সতর্কসংকেত দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আজ শুক্রবারের সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়েছে, ভারতের ওডিশা-অন্ধ্র উপকূলের কাছে উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় থাকা লঘুচাপটি আজ সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর ও কাছের মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা আজ প্রথম আলোকে বলেন, সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাব বাংলাদেশের উপকূলে কিছুটা পড়তে পারে। তবে দেশের অন্যত্র তেমন প্রভাব পড়ার আশঙ্কা কম।আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্য দেখা দিয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আর এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্ক করা হয়েছে। তারা যেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করে, এমনটাই বলেছে আবহাওয়া অফিস।

Comments

0 total

Be the first to comment.

রাজধানীসহ কয়েক স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে কয় দিন জানাল আবহাওয়া অফিস Prothomalo | পরিবেশ

রাজধানীসহ কয়েক স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে কয় দিন জানাল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন স্থানে গতকাল শনিবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। এর মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি...

Sep 14, 2025

More from this User

View all posts by admin