সাগরে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

সাগরে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ তৈরি হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। শুক্রবার (২৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলেছে আবহাওয়া অধিদফতর। তবে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনও সতর্কবাণী নেই এবং কোনও সংকেত দেখাতে হবে না।

আবহাওয়া অধিদফতরে পূর্বাভাসে বলা হয়েছে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ ভোর ৬টা পর্যন্ত গেলো ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে; ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানকার তাপমাত্রা ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

Comments

0 total

Be the first to comment.

বৃষ্টি থাকবে কত দিন BanglaTribune | আবহাওয়া

বৃষ্টি থাকবে কত দিন

দেশজুড়ে বৃষ্টিপাতের ফলে ভ্যাপসা গরমের অনুভূতি অনেকটাই কমেছে। আগামী পাঁচ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin