সাগরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

সাগরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

চট্টগ্রাম: সাগরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে মো. আরিফ (২২) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।  

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলে মো. আরিফ রায়পুর ইউনিয়নের ফকিরহাট এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে।  

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে আরিফসহ চারজন জেলে একটি নৌকা গভীর সমুদ্রে রওনা দেয়।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাকিব মেহবুব বাংলানিউজকে জানান, মাছ ধরতে যাওয়া একজন জেলে নিখোঁজ হওয়ার খবর পেয়েছি আমরা। আমাদের উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করছে।

এআর/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin