এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান ঔপন্যাসিক লাসলো ক্রাসনাহোরকাই।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্টকহোমে সংবাদ সম্মেলনে রয়্যাল সুইডিশ একাডেমি এ পুরস্কার ঘোষণা করে।
পুরস্কার কমিটি থেকে বলা হয়, ধ্বংসাত্মক আতঙ্কের মধ্যেও শিল্পের শক্তিকে পুনর্নিশ্চিত করে এমন গভীর ও দূরদৃষ্টিসম্পন্ন সৃষ্টিকর্মের জন্য তাকে এ বছরের সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
১৯৫৪ সালে হাঙ্গেরির গিউলা শহরে জন্ম নেওয়া ক্রাসনাহোরকাই প্রথম খ্যাতি অর্জন করেন ১৯৮৫ সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস ‘সাতান্তাঙ্গো’র মাধ্যমে। পতনোন্মুখ গ্রামীণ সমাজের অন্ধকারাচ্ছন্ন ও মুগ্ধকর প্রতিচিত্র ফুটে উঠেছে উপন্যাসটিতে। এটি প্রায় তিন দশক পর ২০১৩ সালে ‘বেস্ট ট্রান্সলেটেড বুক অ্যাওয়ার্ড ইন ইংলিশ’ লাভ করে।