শাহজাহান চৌধুরীকে নিয়ে দলে কোনো অসন্তোষ নেই: চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত

শাহজাহান চৌধুরীকে নিয়ে দলে কোনো অসন্তোষ নেই: চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত

চট্টগ্রাম-১৫ আসন ঘিরে জামায়াতে ইসলামী বা দলের কর্মী-সমর্থকদের মধ্যে কোনো ধরনের অসন্তোষ নেই বলে জানিয়েছে দলটির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা। তারা বলেছে, এ আসনে দলের নেতা-কর্মীরা আন্তরিক সহযোগিতার মনোভাব নিয়ে নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করছেন।

আজ প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘নির্বাচনে প্রার্থী চূড়ান্ত, কেন্দ্রভিত্তিক প্রস্তুতি শুরু জামায়াতের, আলোচনায় কারা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে লেখা হয়েছে, ‘চট্টগ্রাম-১৫ আসন নিয়েও অসন্তোষ দেখা গেছে। সেখানে জামায়াত শাহজাহান চৌধুরীকে প্রার্থী ঘোষণা করেছে।’

এর প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী ও সেক্রেটারি মাওলানা বদরুল হক বলেছেন, প্রার্থিতা নিয়ে কোনো ধরনের অসন্তোষ নেই।

প্রতিবাদ বিবৃতিতে দুই নেতা বলেন, চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতে ইসলামী এখন একটি সংগঠিত, ঐক্যবদ্ধ ও উদ্দীপনাময় পরিবেশে কার্যক্রম পরিচালনা করছে। সেখানে কোনো অসন্তোষের স্থান নেই। সব দায়িত্বশীল ব্যক্তি ও কর্মীরা দিন-রাত পরিশ্রম করে ভোটারদের সঙ্গে যোগাযোগ, কেন্দ্রভিত্তিক কাঠামো মজবুত করা, নির্বাচনী প্রচারণার প্রস্তুতি ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার কাজে সম্পৃক্ত আছেন।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin