শাহজালাল বিমানবন্দর থেকে সাড়ে ৭ হাজারের বেশি ইয়াবাসহ মা-মেয়ে আটক

শাহজালাল বিমানবন্দর থেকে সাড়ে ৭ হাজারের বেশি ইয়াবাসহ মা-মেয়ে আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ দুই নারী বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এএপি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এএপি।

আটককৃতরা হলেন— রোজিনা (৪০) ও তার মেয়ে ফাহমিদা ইয়াসমিন (২০)। তারা দুজন সম্পর্কে মা ও মেয়ে।

এএপি জানায়, মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট (বিএস-১৪৬) যোগে কক্সবাজার থেকে ঢাকায় আসেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের পর তাদের ট্রলি ব্যাগ ও দেহ তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে দুইটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতর থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা এবং রোজিনার পরিহিত ছেলোয়ারের ভেতর থেকে আরও ১ হাজার ৭৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, বিমানযাত্রী বেশে বিমানবন্দর ব্যবহার করে মাদক চোরাচালানের তৎপরতা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আমরা বিমানবন্দর ব্যবহার করে সকল অপরাধ কার্যক্রম রোধে বরাবরের মতোই তৎপর আছি।

/এমএইচ

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin