শাহজালাল বিমানবন্দরের সামনে মোটরসাইকেলে আগুন

শাহজালাল বিমানবন্দরের সামনে মোটরসাইকেলে আগুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে উত্তরামুখী ফ্লাইওভারের ওপর চলন্ত মোটরসাইকেলে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলে থাকা এক নারীসহ দুজন আহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে পোড়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ঘটনাস্থলে কোনও ব্যক্তিকে পাওয়া যায়নি। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি মোটরসাইকেলে বোরকা পরিহিত এক নারী ছিলেন। ধারণা করা হচ্ছে, তার বোরকা গরম সাইলেন্সরে লেগে আগুনের সূত্রপাত হতে পারে। আহত দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।’

ওসি আরও জানান, মোটরসাইকেলের মালিক থানায় এলে প্রকৃত কারণ জানা যাবে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin