শাহজালালে অগ্নিকাণ্ড: বিকল্প স্থানে পণ্য খালাস কার্যক্রম শুরু

শাহজালালে অগ্নিকাণ্ড: বিকল্প স্থানে পণ্য খালাস কার্যক্রম শুরু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর আপাত ভিত্তিতে বিকল্প স্থানে পণ্য খালাস কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জিইসি মেইনটেনেন্স এলাকাকে অস্থায়ীভাবে পণ্য সংরক্ষণের জন্য নির্ধারণ করেছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, কাস্টমস কর্তৃপক্ষ ইতোমধ্যে ওই স্থানে পণ্যের কায়িক পরীক্ষা কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি বিমানবন্দরের ৯ নম্বর গেটে ‘এএসওয়াইসিইউডিএ ওয়ার্ল্ড’ সিস্টেমের সংযোগ স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে পণ্যের খালাস প্রক্রিয়া চালু করা হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) এনবিআরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্যক্রম দ্রুত পুনরায় চালু করতে সমন্বিতভাবে কাজ করছে কাস্টমস, সিভিল এভিয়েশন ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রফতানিকারক ও আমদানিকারকদের সুবিধার্থে বিকল্প স্থানে কার্যক্রম সচল রাখার পাশাপাশি পণ্য শনাক্তকরণ, পরীক্ষণ ও ছাড়পত্র প্রদানে সর্বোচ্চ সহায়তা দেওয়া হচ্ছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin