শাহজালালে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আহ্বান এফবিসিসিআই’র

শাহজালালে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আহ্বান এফবিসিসিআই’র

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই (ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি)।

রবিবার (১৯ অক্টোবর) সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ রফতানি ও আমদানি পণ্য নষ্ট হয়ে ব্যবসায়ী মহলে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে, তা সামাল দিতে সরকারের পক্ষ থেকে দ্রুত ও পর্যাপ্ত সহায়তা প্রয়োজন।

এফবিসিসিআই আশা প্রকাশ করেছে, ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত পুনর্বাসনের পদক্ষেপ নেবে সরকার, যাতে রফতানি কার্যক্রম ব্যাহত না হয় এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ন থাকে।

Comments

0 total

Be the first to comment.

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি BanglaTribune | অর্থ-বাণিজ্য

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে।মঙ্গলবার (১৬ সেপ...

Sep 16, 2025
শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক BanglaTribune | অর্থ-বাণিজ্য

শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক শিগগিরই একটি ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে। বিল অ্যান্ড মেলিন্ডা...

Sep 15, 2025

More from this User

View all posts by admin