শাহজালালের কার্গো এলাকা পরিদর্শনে উপদেষ্টাসহ ব্যবসায়ী নেতারা

শাহজালালের কার্গো এলাকা পরিদর্শনে উপদেষ্টাসহ ব্যবসায়ী নেতারা

আগুনে ক্ষতিগ্রস্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকা পরিদর্শন করেছেন বাণিজ্যউপদেষ্টা শেখ বশির উদ্দীন। এ সময় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সদস্যরা তার সঙ্গে ছিলেন।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে তারা ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে উপদেষ্টা শেখ বশির উদ্দীন সাংবাদিকদের বলেন, ‘আমরা আজ পরিদর্শন করলাম। আগুনের কী পরিমাণ ভয়াবহতা ছিল আপনারা সবাই দেখেছেন। ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থা আন্তরিকতায় গতরাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের চ্যালেঞ্জ ছিল বিমানবন্দর রান করার, সেটিও করেছি।’

তিনি বলেন, ‘ফ্লাইট শিডিউলে ক্ষতিগ্রস্ত এয়ারলাইনসের ট্যারিফ আমরা মওকুফ করেছি। পর্যায়ক্রমে সবই স্বাভাবিক হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারও কোনও দূর্বলতা বা অবহেলা আছে কি-না সেটি আমাদের আন্তঃমন্ত্রণালয়ের সভায় আলোচনা হবে। এখানে গোয়েন্দা রিপোর্টের ওপরও আমরা গুরুত্ব দেব।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনই বলা যাচ্ছে না কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।’

এ সময় বিজিএমইএ ও বিকেএমই নেতারা সরকারি সহায়তা কামনা করেন।

প্রসঙ্গত, গতকাল শনিবার দুপুর সোয়া ২টায় বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। একইসঙ্গে কাজ করেন নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা। ৬ ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আজও ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

আগুন লাগার পর সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছিল। তবে আগুন নিয়ন্ত্রেণে আসার পর রাতেই বিমান চলাচল স্বাভাবিক হয়।

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin