শাহরুখের গুণের কথা ফাঁস করলেন নির্মাতা

শাহরুখের গুণের কথা ফাঁস করলেন নির্মাতা

বলিউডের বাদশা তিনি। অনুরাগীদের কাছে ভালোবাসার নাম ‘শাহরুখ খান’। ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে তিনি এক এবং অদ্বিতীয়। তার তুলনা তিনি নিজেই। কিন্তু দর্শক-সিনেপ্রেমীদের কাছে শাহরুখ খান ঠিক যেরকম, তাকে যেভাবে সাধারণত দর্শক পেয়ে থাকেন তার বাইরেও শাহরুখ খানের একটা ভিন্ন সত্তা রয়েছে। তবে ছাত্র থাকাকালে কেমন ছিলেন শাহরুখ? সম্প্রতি সেই নিয়েই এক সাক্ষাৎকারে জানিয়েছেন নির্মাতা অনুরাগ কাশ্যপ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ জানান, দিল্লির হংসরাজ কলেজে পড়তেন অনুরাগ কাশ্যপ। সেই কলেজে শাহরুখ খানের জুনিয়র ছিলেন নির্মাতা।

স্মৃতির পাতায় থেকে অনুরাগ বলেন, ‘হংসরাজ কলেজের সব ছাত্ররা ১৯৯২ সালে শাহরুখের “দিওয়ানা” ছবি দেখার জন্য একটা পুরো সিনেমাহল বুক করেছিল। আমরা সবাই অম্বা সিনেমাহলে সেই ছবি দেখতে গিয়েছিলাম। শুধু তাই নয় ওই সিনেমায় শাহরুখের এন্ট্রির সময়ে দর্শক সারিতে থাকা প্রত্যেকে এতটাই উচ্ছ্বসিত হয়েছিল এবং তা এতটাই উন্মাদনা সৃষ্টি করেছিল যে একটাও সংলাপ শোনা যাচ্ছিল না তখন। নিজের কলেজের একজন ছাত্রের এমন সাফল্যে সারা কলেজ আবেগে ভেসে গিয়েছিল।’

অনুরাগ আরও বলেন, ‘আমি অমিতাভ বচ্চনের একজন বড় ভক্ত। শুধু তাই নয় আমি কলেজে পড়ার সময় অমিতাভের “শাহেনশা” দেখতে গিয়েছিলাম পান চিবাতে চিবাতে। পরবর্তীকালে শাহরুখের সিনেমা দেখতে গিয়েও আমার একই অনুভূতি হয়। আমি শাহরুখের ভক্ত হয়ে যাই। শুধু তাই নয়, শাহরুখ নিজে একজন খুবই মেধাবী ছাত্র ছিলেন। কলেজে আমার সিনিয়র ছিলেন। পড়াশোনা ছাড়াও খেলাধুলাতেও শাহরুখ ছিলেন এগিয়ে। বাস্কেটবল থেকে হকি সবেতেই এগিয়ে ছিলেন কিং খান। অভিনয়ের দৌড়েও তিনি এগিয়ে। ভারতীয় শোবিজে শাহরুখের পর তার মতো আর দ্বিতীয় কাউকে পাবেন না দর্শক। শাহরুখ এক এবং অদ্বিতীয়। তার কোনো প্রতিযোগী নেই।’

এমএমএফ/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin