সাইবার হামলায় হিথ্রোসহ ইউরোপের একাধিক বিমানবন্দরে বিলম্ব

সাইবার হামলায় হিথ্রোসহ ইউরোপের একাধিক বিমানবন্দরে বিলম্ব

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরসহ ইউরোপের একাধিক আন্তর্জাতিক বিমানবন্দরে সাইবার হামলার কারণে ইলেকট্রনিক চেক-ইন ও লাগেজ সিস্টেমে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। ফলে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও ফ্লাইট বিলম্বের মুখে পড়তে হচ্ছে।

হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এটি একটি কারিগরি ত্রুটি। যা কলিনস এয়ারোস্পেস-এর সরবরাহকৃত সফটওয়্যারে ঘটেছে এবং এর প্রভাব পড়েছে একাধিক এয়ারলাইনের ওপর।

ব্রাসেলস বিমানবন্দর জানায়, সাইবার হামলার কারণে চেক-ইন ও বোর্ডিং ম্যানুয়ালি করতে হচ্ছে, যা ধীর গতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

জার্মানির বার্লিন ব্র্যান্ডেনবুর্গ বিমানবন্দর থেকেও দীর্ঘ লাইনের খবর এসেছে।

কলিনস এয়ারোস্পেস-এর মূল প্রতিষ্ঠান আরটিএক্স জানিয়েছে, তারা নির্দিষ্ট কিছু বিমানবন্দরে সাইবার-সম্পর্কিত বিভ্রাট সম্পর্কে অবগত এবং যত দ্রুত সম্ভব সমস্যাটি সমাধানের চেষ্টা করছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, সমস্যাটি মিউজ নামের সফটওয়্যারে, যা বিভিন্ন এয়ারলাইনকে একই চেক-ইন ডেস্ক ও বোর্ডিং গেট ব্যবহারের সুযোগ দেয়।

বিবিসি জানিয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজ ব্যাক-আপ সিস্টেম ব্যবহার করে স্বাভাবিকভাবে পরিচালনা করছে, তবে হিথ্রো থেকে পরিচালিত বেশিরভাগ এয়ারলাইনসের সেবা বিলম্বিত হচ্ছে।

লুসি স্পেন্সার নামের এক যাত্রী বলেন, আমি মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে চেক-ইনের জন্য দুই ঘণ্টারও বেশি লাইনে দাঁড়িয়ে আছি। স্টাফরা এখন হাতে-কলমে ব্যাগ ট্যাগ করছে ও ফোনে যাত্রী চেক করছে।

তিনি আরও জানান, ফোনে ডাউনলোড করা বোর্ডিং পাসও গেটগুলোতে কাজ করছে না এবং যাত্রীদের আবার চেক-ইন ডেস্কে পাঠানো হচ্ছে।

সূত্র: বিবিসি

এমএসএম

Comments

0 total

Be the first to comment.

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি Jagonews | আন্তর্জাতিক

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি

নেপালে হাসপাতালে গিয়ে ‘জেন জি’ আন্দোলনে আহতদের খোঁজখবর নিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারে...

Sep 13, 2025

More from this User

View all posts by admin