সাইফুজ্জামান-রুকমিলা দম্পতির বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন করতে নির্দেশ

সাইফুজ্জামান-রুকমিলা দম্পতির বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন করতে নির্দেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন করতে পুলিশ সদর দফতরকে নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমানের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুদক আদালতে আবেদনটি করে। দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) মোকাররম হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গত ১৮ সেপ্টেম্বর আদালতে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে আবেদন করা হয়েছে। আদালত আবেদনটি আজ শুনানির জন্য ধার্য করেন। শুনানি শেষে পুলিশ সদর দফতরকে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদনের নির্দেশ দিয়েছেন।’

চলতি বছরের ১৭ এপ্রিল ২০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা করে দুদক। সাইফুজ্জামান ও রুকমিলা জামানের নামে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি ও যুক্তরাষ্ট্রে ৯টি সম্পত্তিসহ অন্য দেশে স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া গত ৫ মার্চ তাদের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন আদালত। এসব হিসাবে ৫ কোটি ২৬ লাখ টাকার বেশি জমা আছে। একইসঙ্গে তাদের নামে থাকা ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশও দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৭ অক্টোবর আদালত সাইফুজ্জামান চৌধুরী ও রুকমিলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করেন।

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin