সাজাপ্রাপ্ত ৮ ছাত্রদল নেতা কারাগারে

সাজাপ্রাপ্ত ৮ ছাত্রদল নেতা কারাগারে

নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত সাবেক ও বর্তমান ছাত্রদলের আট নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারক মেহেদী হাসান ও মিনহাজুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন- তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল খান, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. রেজওয়ানুল হক সবুজ, সহ-সভাপতি সোহাগ মোল্লা, সাবেক ছাত্রদল নেতা মো. শরীফুল ইসলাম মাসুম, ছাত্রদল নেতা হান্নান মামুন, ছাত্রদল নেতা রাশেদ উল্লাহ রাশেদ, ছাত্রদল নেতা আলমগীর বিশ্বাস রাজু ও ছাত্রদল নেতা মো. রাসেল।

এদের মধ্যে গুলশানের এক ও বনানীর দুই মামলায় আওয়ালের সাত বছর, গুলশান থানার এক মামলার রাসেল ও রাজুর সাড়ে তিন বছর এবং বনানী থানার এক মামলায় অপর পাঁচজনের দুই বছরের সাজা হয়।  

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানি বলেন, ছাত্রদলের সাবেক ও বর্তমান ৮ নেতাকে নাশকতার মামলায় ফ্যাসিস্ট সরকার সাজা দিয়েছিল। মিথ্যা মামলায় তারা আদালতের প্রতি সম্মান দেখিয়ে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। শিগগিরই উচ্চ আদালতে আপিল করা হবে।  

কেআই/আরবি

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ  Banglanews24 | আইন ও আদালত

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ 

জুলাই আনদোলনের মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের  সাবেক কমিশনার মোঃ সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর হাজিরের...

Oct 15, 2025

More from this User

View all posts by admin