সাকিব–অশ্বিনকে কেউ কেনেনি

সাকিব–অশ্বিনকে কেউ কেনেনি

বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে যেন অবাধে খেলতে পারেন, তাই গত আগস্টে ভারতের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের বাইরে লিগে খেলার প্রথম পদক্ষেপ হিসেবে সাবেক এই অফ স্পিনার এরপর নাম লেখান ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টির (আইএলটি২০) নিলামে।

দুবাইয়ে আজ অনুষ্ঠিত ২০২৬ আইএলটি২০–এর নিলামে অশ্বিনই ছিলেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের (১ লাখ ২০ হাজার ডলার) ক্রিকেটার। কিন্তু টুর্নামেন্টের ছয় ফ্র্যাঞ্চাইজির কেউই তাঁর প্রতি আগ্রহ দেখায়নি।

বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানও রয়ে গেছেন অবিক্রীত। এমনকি অলরাউন্ডারদের টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসার সুখবর পাওয়ার দিনে দল পাননি পাকিস্তানের সাইম আইয়ুবও।

অন্যান্য পরিচিত ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ আমির, জেসন রয়, টেম্বা বাভুমা, জিমি অ্যান্ডারসন, মোহাম্মদ নেওয়াজকেও কোনো দল কেনেনি।

আইএলটি২০–তে সাকিব কখনো খেলেননি। তবে সংযুক্ত আরব আমিরাতের এই লিগের বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের হয়ে গত জুলাইয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলেছেন। তাই কেউ কেউ হয়তো ভেবেছিলেন, আগামী বছর আইএলটি২০–এর চতুর্থ আসরের জন্য সাকিবকে দলে ভেড়াবে দুবাই। কিন্তু তেমনটা হলো না।

স্বীকৃত ক্রিকেটে সাকিব সর্বশেষ খেলেছেন গত আগস্ট–সেপ্টেম্বরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। সেই টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। ১০ ইনিংসে ২০ গড়ে করেছেন ১৮০ রান, উইকেট নিয়েছেন ৬টি। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন।

আইএলটি২০–এর চতুর্থ আসর শুরু হবে আগামী বছর ১০ জানুয়ারি।

নিলামের তারিখ: ১ অক্টোবর ২০২৫, বুধবারস্থান: ফোর সিজনস হোটেল, জুমেইরাহ বিচ, দুবাই

কোন দলের কাছে কত ডলার ছিল

দুবাই ক্যাপিটালস 💵 ১০ লাখ ৩৫ হাজারগালফ জায়ান্টস 💵 ১০ লাখ ৩৫ হাজারআবুধাবি নাইট রাইডার্স 💵 ৮ লাখ ২৫ হাজারডেজার্ট ভাইপার্স 💵 ৮ লাখ ২ হাজার ৫০০এমআই এমিরেটস 💵 ৮ লাখশারজা ওয়ারিয়র্স 💵 ৮ লাখ

নিলামের নিয়ম

》একটি ফ্র্যাঞ্চাইজিকে সর্বনিম্ন ১৫ লাখ ডলার খরচ করতে হবে। তবে ২০ লাখ ডলারের বেশি খরচ করতে পারবে না।

》প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিতে ১৯ থেকে ২১ জন খেলোয়াড় থাকবেন।

》আইসিসির পূর্ণ সদস্যদেশগুলো থেকে কমপক্ষে ১১ জন, স্বাগতিক আরব আমিরাতের ৪ জন, কুয়েতের ১, সৌদি আরবের ১ এবং আইসিসির অন্যান্য সহযোগী দেশ থেকে অন্তত ২ জন খেলোয়াড় রাখতে হবে।

ওয়াইল্ড কার্ড চুক্তি

》নিলামের বাইরে থেকে সর্বোচ্চ ২ জন খেলোয়াড় দলে ভেড়ানো যাবে। সে ক্ষেত্রে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার ডলার অতিরিক্ত খরচ করা যাবে।

Comments

0 total

Be the first to comment.

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা Prothomalo | ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা

গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬...

Sep 13, 2025

More from this User

View all posts by admin