সাকিবকে ছাড়িয়ে বিশ্বের সেরা তিনে মোস্তাফিজ

সাকিবকে ছাড়িয়ে বিশ্বের সেরা তিনে মোস্তাফিজ

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁলেন মোস্তাফিজুর রহমান, পেছনে ফেললেন সাকিব আল হাসানকে।

আজ দুবাইয়ে টি-টোয়েন্টি এশিয়া কাপের ম্যাচে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে ১৫০ উইকেট পূর্ণ করেছেন মোস্তাফিজ। ১১৮ ম্যাচে এই মাইলফলক গড়েছেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে এখন সেরা তিন বোলারের মধ্যে মোস্তাফিজ। তার ওপরে কেবল আছেন রশিদ খান আর টিম সাউদি।

১৭৩ উইকেট (১০৩ ম্যাচে) নিয়ে তালিকায় এক নম্বরে আফগানিস্তানের রশিদ খান। নিউজিল্যান্ডের টিম সাউদি ১৬৪ উইকেট (১২৬ ম্যাচে) নিয়ে দুইয়ে।

মোস্তাফিজ তিনে। নিউজিল্যান্ডের আরেক বোলার ইশ সোধি ১২৬ ম্যাচে ১৫০ উইকেট নিয়ে নেমে গেছেন চতুর্থ স্থানে। ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে পঞ্চম স্থানে সাকিব।

এই এশিয়া কাপেই টি-টোয়েন্টিতে দেশের সর্বোচ্চ রানের ক্ষেত্রে সাকিবকে পেছনে ফেলেছেন লিটন দাস। এবার উইকেটেও সাকিব পেছনে পড়ে গেলেন।

এমএমআর/এনএইচআর

Comments

0 total

Be the first to comment.

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে Jagonews | খেলাধুলা

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে...

Sep 13, 2025
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড Jagonews | খেলাধুলা

টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয়...

Sep 13, 2025

More from this User

View all posts by admin