সালমান শাহর মামলায় রিভিশন শুনানি শেষ, আদেশ ২০ অক্টোবর

সালমান শাহর মামলায় রিভিশন শুনানি শেষ, আদেশ ২০ অক্টোবর

ঢাকাই সিনেমার তারকা অভিনেতা সালমান শাহ আত্মহত্যা করেছেন মর্মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন গ্রহণ করে বিচারিক আদালত যে আদেশ দিয়েছেন তা বাতিল চেয়ে করা রিভিশন মামলার শুনানি শেষ হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালতে শুনানি হয়।

এদিন বাদীপক্ষে রিভিশন আবেদনের শুনানি করেন আইনজীবী মো. ওবায়দুল্লাহ। পরে তিনি সাংবাদিকদের বলেন, আশা করছি রায় আমাদের পক্ষে আসবে এবং মামলাটি পুনরায় তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন হবে।  

এর আগে ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেন পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম। সেই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন মামলার বাদী সালমান শাহর মা নীলা চৌধুরীর আইনজীবী ফারুক আহাম্মদ।  

বিদেশে অবস্থান করায় নীলা চৌধুরীর জবানবন্দি ভার্চুয়ালি রেকর্ডের অনুমতি চাওয়া হয়। এছাড়া মামলায় এক আসামির ভিডিও রেকর্ডের কপি চেয়ে আরেকটি আবেদন করা হয়। তবে ২০২১ সালের ৩১ অক্টোবর সেই আবেদন খারিজ করে দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ। এর মাধ্যমে সালমান শাহ যে আত্মহত্যাই করেছেন ঘটনার ২৫ বছর পর সেই প্রতিবেদন আদালতে গৃহীত হয়।

এরপর সেই আদেশের বিরুদ্ধে রিভিশন মামলা করেন বাদী। ২০২২ সালের ১২ জুন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ রিভিশন মামলাটি শুনানির জন্য গ্রহণ এবং নিম্ন আদালত থেকে নথি তলবের আদেশ দেন।  

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ রহস্যজনকভাবে মারা যান। সে সময় এই বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। ছেলেকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে ১৯৯৭ সালের ২৪ জুলাই অভিযোগটিকে হত্যা মামলায় রূপান্তর করার আবেদন জানান তিনি। একাধিক সংস্থা এটি আত্মহত্যা হিসেবে প্রতিবেদন দিলেও সালমান শাহর বাবার মৃত্যুর পর মা তাতে নারাজি দিয়েছেন।

কেআই/এমজে

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ  Banglanews24 | আইন ও আদালত

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ 

জুলাই আনদোলনের মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের  সাবেক কমিশনার মোঃ সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর হাজিরের...

Oct 15, 2025

More from this User

View all posts by admin