ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর (৪৮) ও তার স্ত্রী রুমা আক্তারের (৪০) নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে মামলার এজাহারে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন, মিথ্যা তথ্য প্রদান ও জ্ঞাত আয়ের থেকে প্রায় পৌনে দুই কোটি টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্যের বিষয়ে উল্লেখ করা হয়েছে।
মামলার সত্যতা নিশ্চিত করে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার দাশ বলেন, ওয়াদুদ মাতুব্বর ও তার স্ত্রীর এসব সম্পদ অর্জনের বৈধ আয়ের উৎস বা তথ্য পাওয়া যায়নি। এএটি