‘সামাজিক মাধ্যমে পুলিশ কর্মকর্তাদের নাম ব্যবহার করে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না’

‘সামাজিক মাধ্যমে পুলিশ কর্মকর্তাদের নাম ব্যবহার করে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, টাঙ্গাইলের পুলিশ সুপার ও এআইজির (মিডিয়া অ্যান্ড পিআর) ছবির সঙ্গে কৃত্রিম স্বর সংযোজনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। এ ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা এবং নাশকতা ঘটানোর জন্য এ ধরনের বানোয়াট ভিডিও তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বাংলাদেশ পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে দৃঢ় অবস্থানে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশের সকল নাগরিকের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দফতর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো ধরনের তথ্য, ছবি, বক্তব্য, অডিও বা ভিডিও সম্পর্কে সত্যতা যাচাই না করে লাইক অথবা শেয়ার দেওয়া থেকে বিরত থাকার জন্যও সকলের প্রতি অনুরোধ জানানো হলো।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin