শামীম-জাকেরের ব্যাটে মান বাঁচানো সংগ্রহ বাংলাদেশের

শামীম-জাকেরের ব্যাটে মান বাঁচানো সংগ্রহ বাংলাদেশের

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে শুরু করে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমেই ধস নামে বাংলাদেশ শিবিরে।

প্রথম ওভারেই থুসারার দুর্দান্ত ডেলিভারিতে শূন্য রান করে বোল্ড হয়ে ফেরেন ওপেনার তানজিদ তামিম। এরপর চামিরার নিখুঁত লেন্থে ক্যাচ তুলে উইকেটকিপারের হাতে ধরা পড়েন পারভেজ হোসেন ইমন। রানের খাতা না খুলে সাজঘরে ফিরতে হয় তাকেও। বাংলাদেশ তৃতীয় ওভারে রানের খাতা খুলতে পারে।  

তবে বিপর্যয় আরও প্রকট হয় যখন রান আউট হয়ে ফিরে যান তাওহীদ হৃদয়। ৯ বলে ৮ রানের ইনিংস খেলে তিনিও ব্যর্থতার তালিকায় নাম লেখান। ইনফর্ম ব্যাটার লিটন দাস একপ্রান্তে লড়াই চালালেও সঙ্গী পাননি। শেখ মেহেদি ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পিনে এলবিডব্লিউ হয়ে ফেরেন মাত্র ৯ রানে। দলীয় সংগ্রহ তখন মাত্র ৩৮।  

লিটন চেষ্টা করেছিলেন ব্যাটিং বিপর্যয় সামাল দিতে। কিন্তু হাসারাঙ্গার ঘূর্ণিতে রিভার্স সুইপ খেলতে গিয়ে তিনিও ফিরলে ৫৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। ২৬ বলে ২৮ রান করেন তিনি। ব্যাটিং ব্যর্থতায় যখন দল ধুঁকছিল, তখন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারী জুটিতে ধাক্কা সামলায় টাইগাররা।  

তারা দুইজনে মিলে গড়েন ৬১ বলে ৮৬ রানের জুটি। আর এতেই ১৩৯ রানের লড়াকু পুঁজি পায় টাইগাররা। শামীম খেলেন ৩৪ বলে ৪২* রানের ইনিংস আর জাকের অপরাজিত থাকেন ৩৪ বলে ৪১ রানে। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের ইনিংস থামে ৫ উইকেটে ১৩৯ রানে।

এফবি/জেএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin