রাজধানীর রমনা এলাকা থেকে নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী মোশাররফ হোসেনকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৩ নভেম্বর) বিকালে বেইলি রোড থেকে গ্রেফতার করা হয় তাকে।
মোশাররফ হোসেন নারায়ণগঞ্জে সোনারগাঁ থানার কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে মোশাররফ। রমনা এলাকায় একটি ফ্ল্যাটে থাকতেন তিনি।
রমনা থানার ওসি মো. গোলাম ফারুক বলেন, গোপন তথ্যে জানা যায়, শামীম ওসমানের ঘনিষ্ঠ মোশাররফ হোসেন আত্মগোপনে আছেন। পরে অভিযান চালিয়ে বেইলি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ও নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোট ৮টি মামলা রয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে আদালতে পাঠানো হবে।