সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি: ধর্ম উপদেষ্টা

সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানব সভ্যতার বিকাশ ও অগ্রযাত্রায় সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এটি ছাড়া মানুষের মাঝে ভ্রাতৃত্ব, শান্তি ও উন্নয়ন কোনো কিছুই টেকসই হতে পারে না। সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি।

মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম  মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, একটি দেশের অগ্রগতি নির্ভর করে নাগরিকদের পারস্পরিক ঐক্যের ওপর। সমাজে নানা ধর্ম, বর্ণ, জাতি ও সংস্কৃতির মানুষ একসাথে বাস করে। তাদের শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ছাড়া প্রকৃত উন্নয়ন ও মানবিক পরিবেশ গড়ে তোলা সম্ভব নয়।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি যত দৃঢ় হবে, জাতীয় ঐক্য তত শক্তিশালী হবে এবং রাষ্ট্র দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।

জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল ও সেনাবাহিনীর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।

খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় নেতা,  সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং চাকমা, মারমা, ত্রিপুরা ও বাঙ্গালী জনগোষ্ঠীর প্রতিনিধিদল  অংশগ্রহণ করে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin