সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি

দেশে অনেক ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়াল আছে, যারা নানা ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে ‘কঠিন চীবর দানোৎসব’ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রদায়িকতা নষ্ট করতে সম্প্রতি দুর্গা পূজায় অসুরের মুখে যারা দাড়ি লাগিয়ে পূজার আয়োজন করেছিলো তাদেরকেও আইনের আওতায় আনা হচ্ছে। বিচ্ছিন্ন এমন কিছু ঘটনায় হিন্দু ধর্মের অনেকেই দুঃখ প্রকাশ করেছেন।

এসময় কঠিন চীবর দান অনুষ্ঠানে সবার মাঝে অত্যাচার অনাচার বন্ধ করার বোধ জাগ্রত হোক। সবাইকে বিশ্ব মানবতার জন্য কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে এই সরকার। তা যেন কেউ নস্যাত না করতে পারে সে বিষয়ে সাবধান থাকতে হবে।

/এএস

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin