সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ: এনসিপির দুঃখ প্রকাশ, ‘ব্যবস্থা নেবে’ দায়ীদের বিরুদ্ধে

সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ: এনসিপির দুঃখ প্রকাশ, ‘ব্যবস্থা নেবে’ দায়ীদের বিরুদ্ধে

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের সংবাদ সংগ্রহে গিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে গণমাধ্যমকর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে এই ঘটনাকে নিন্দনীয়ও বলছে দলটি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে এক বিবৃতি তারা দুঃখ প্রকাশ করে।

তাতে বলা হয়, এনপিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যেই দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে তারা বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মে জেন-জি দের রাজনৈতিক উত্থান, নয়া রাজনৈতিক আকাঙ্ক্ষা ও বন্দোবস্ত সম্পর্কে মতবিনিময় করেছেন। নিজেদের চিন্তাগুলো বিভিন্ন ফোরামে তুলে ধরেছেন। আজ তারা দেশে ফেরার পর গ্লোবাল লিডারশীপের এসব জায়গায় সম্ভাবনা, অর্জন ও চ্যালেঞ্জগুলো সম্পর্কেই সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরার কথা ছিল।

কিন্তু এরই মধ্যে সাংবাদিকদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। এনপিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে— তা যোগ করা হয়েছে এতে।

নতুন বাংলাদেশে এনসিপির অগ্রযাত্রায় সাংবাদিকেরা তাদের সহযাত্রী উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনোই কাম্য নয়। আগামীতে এনসিপি অবশ্যই এ বিষয়ে আরও সতর্ক হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হবে।

প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গীরা। তাদের সফর নিয়ে বিমানবন্দরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

এর মধ্যে বিমানবন্দরের ভিআইপি গেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ব্রিফিং করছিলেন। যিনি প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে দলটির পক্ষ থেকে সঙ্গী হয়েছিলেন।

হুমায়ুন কবির যখন কথা বলছিলেন, তখন সেখানে উপস্থিত এনসিপি নেতারা উচ্চস্বরে স্লোগান দিচ্ছিলেন। তাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এ সময় সাংবাদিকরা তাদের থামার অনুরোধ করলে সাংবাদিকদের ওপর চড়াও হয় এনসিপির নেতাকর্মীরা।

তাদের অসদাচারণের প্রতিবাদে সাংবাদিকরা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার ব্রিফিং বয়কট করেন।

/এমএন

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin