সাংবাদিক তুরাব হত্যা: তদন্ত ও অগ্রগতি নিয়ে শুনানি পিছিয়েছে

সাংবাদিক তুরাব হত্যা: তদন্ত ও অগ্রগতি নিয়ে শুনানি পিছিয়েছে

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলার তদন্ত অগ্রগতি নিয়ে শুনানি পিছিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্তের বিষয়ে আগামী ২২ অক্টোবর অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছেন আদালত।

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন সকালে সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলায় গ্রেফতার দুই আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। এর আগে গত ২১ জুলাই এ বিষয়ে শুনানি নিয়ে ২৩ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

আরও পড়ুনসাংবাদিক তুরাব হত্যায় কনস্টেবল উজ্জ্বল ৫ দিনের রিমান্ডে

গত বছরের ১৯ জুলাই দুপুরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন এ টি এম তুরাব। এ সময় বিএনপি আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল করলে পুলিশ গুলি চালায়।

পুলিশের ছোড়া গুলিতে সাংবাদিক এ টি এম তুরাব আহত হন। ওইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনায় প্রথমে পুলিশ বাদী হয়ে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে। অন্যদিকে নিহত তুরাবের বড় ভাই থানায় অভিযোগ করতে গেলে অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়। ওই অভিযোগে তিনি কয়েকজন পুলিশ সদস্যকে অভিযুক্ত করেছিলেন।

পরে ৫ আগস্ট পটপরিবর্তনের পর ১৯ আগস্ট আদালতে তুরাব হত্যায় মামলা করেন তিনি। ওই মামলায় সিলেট মহানগর পুলিশের তৎকালীন উপকমিশনার (ডিসি) আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাদেক দস্তগীর, কোতোয়ালি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিনসহ কয়েকজনকে আসামি করা হয়। পরে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তরিত করা হয়।

এফএইচ/ইএ/এএসএম

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন আমজাদ ও জাহেদ Jagonews | আইন-আদালত

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন আমজাদ ও জাহেদ

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন নির্বাচনে বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন...

Oct 14, 2025

More from this User

View all posts by admin