সাংবাদিককে হেনস্তা : রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহীকে বদলি

সাংবাদিককে হেনস্তা : রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহীকে বদলি

রংপুরে জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলীকে ‘মব’ তৈরি করে নগর ভবনে তুলে নিয়ে হেনস্তার ঘটনায় রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমাকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার।

গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উম্মে ফাতিমাকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পদায়নের জন্য স্থানীয় সরকার বিভাগকে বলা হয়েছে।

সংবাদ প্রকাশের জেরে হেনস্তার অভিযোগে ২১ সেপ্টেম্বর রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী (সিও) উম্মে ফাতিমাসহ ১৪ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলাটি করেন লিয়াকত আলী। মামলায় সিটি করপোরেশনের ৯ কর্মকর্তা-কর্মচারী ও একজন সাবেক কাউন্সিলর আসামি হিসেবে আছেন। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০ থেকে ২৫ জনকে।

মামলায় আসামিদের বিরুদ্ধে বেআইনি জনতাবদ্ধ, অবৈধ অবরোধ করে হত্যার উদ্দেশ্যে সাধারণ ও গুরুতর আঘাত, অপহরণ, খুন-জখমের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যে ইতিমধ্যে এ মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, ২১ সেপ্টেম্বর রংপুর নগরের কাছারি বাজার এলাকায় অবস্থিত জেলা পুলিশ কার্যালয়ের উল্টো দিকে কোর্ট মসজিদের সামনে এসে মব তৈরি করে মামলার বাদীকে মারধর শুরু করেন আসামিরা। একপর্যায়ে আসামিরা তাঁদের হাতে থাকা ছোরা বুকের ওপর ধরে বলে, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যা খবর করছিস, তোকে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার চেম্বারে গিয়ে মাফ চাইতে হবে।’অভিযোগের বিষয়ে রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী উম্মে ফাতিমার দাবি, প্রতিবেদনের কারণে মাফ চাওয়ার জন্য সাংবাদিকদের নিয়ে আসার প্রশ্নই ওঠে না। এটা ভিত্তিহীন অভিযোগ।

লিয়াকত আলী অভিযোগ করেন, ১৭ সেপ্টেম্বর দৈনিক সংবাদে ‘রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটোরিকশার লাইসেন্স, ৫ কোটি টাকা বাণিজ্যের পাঁয়তারা’ শীর্ষক একটি প্রতিবেদন করেন তিনি। ওই প্রতিবেদন প্রকাশের পর লাইসেন্স বিতরণ বন্ধ হয়ে যায়। এতে ক্ষুব্ধ হওয়া একটি চক্র তাঁকে তুলে নিয়ে হত্যাচেষ্টা চালায়। সেই সঙ্গে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে তাঁকে ক্ষমা চাওয়ানোর চেষ্টা করা হয়।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin