সাপের কামড়ে শিশুর মৃত্যু

সাপের কামড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রাম: আনোয়ারায় সাপের কামড়ে জাহেদুল ইসলাম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের লামার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জাহেদুল ইসলাম ওই এলাকার আমির হোসেনের ছেলে। সে দক্ষিণ জুঁইদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, জাহেদুল ইসলামকে হাসপাতালে আনা হলে তার ডান পায়ের পাশে সাপের কামড়ের চিহ্ন পাওয়া যায়। হাসপাতালে আনার আগেই সে মারা যায়।

পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin