শাপলা প্রতীক নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন

শাপলা প্রতীক নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নির্বাচন পরিচালনা বিধিমালা থেকে প্রতীক বাছাই করতে নির্বাচন কমিশন (ইসি) অপশন দিয়েছে ৫০টি মার্কা। তারা জবাব দিলে কমিশন সভায় দলটির প্রতীক নিয়ে নিদ্ধান্ত হবে।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এমন মন্তব্য করেন।

এর আগে ‘এনসিপি যদি শাপলা প্রতীক পায়, তাহলে এ নিয়ে কোনো মামলা করব না’—নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার এমন মন্তব্যের পর দলটি দাবি করে শাপলা প্রতীক পেতে আর কোনো আইনি এবং রাজনৈতিক বাঁধাই অবশিষ্ট রইলো না।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, দলটির প্রতীক নিয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে কে কী বললেন, সেটা নয়। কমিশন যেটা বিবেচনা করবে সেটাই হবে।

সস্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, নাগরিক ঐক্য প্রথম শাপলা চেয়েছিল, দেইনি। তখন তো আলোচনা হয়নি। এখন কেন এনসিপিকে নিয়ে আলোচনা হচ্ছে?

এসসিপি শাপলা, লাল শাপলা বা সাদা শাপলা চেয়ে আবেদন করেছে। তবে তা প্রতীকের বিধিমালায় না থাকার কারণে বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। একই সঙ্গে যেসব প্রতীক অবশিষ্ট আছে তেমন ৫০টি প্রতীক থেকে নিজেদের মার্কা বাছাই করার জন্য চিঠি দেয় ইসি।

ইতোমধ্যে এনসিপিসহ দুটি নতুন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ ছাড়া ১৩টি দল পর্যালোচনাধীন রয়েছে।

ইইউডি/এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

ইসলামী ব্যাংক ও সমমনা প্রতিষ্ঠান থেকে ভোট কর্মকর্তা নয়, ইসিকে বিএনপি Banglanews24 | নির্বাচন ও ইসি

ইসলামী ব্যাংক ও সমমনা প্রতিষ্ঠান থেকে ভোট কর্মকর্তা নয়, ইসিকে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ব্যাংক এ সমমনা প্রতিষ্ঠানের কাউকে ভোটগ্রহণ কর্মকর্তার দায়িত্ব না...

Oct 23, 2025

More from this User

View all posts by admin