শাপলা প্রতীকের জন্য রাজপথে লড়াই হবে: সারজিস আলম

শাপলা প্রতীকের জন্য রাজপথে লড়াই হবে: সারজিস আলম

নির্বাচন কমিশন অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিলে শাপলা প্রতীকের জন্য রাজপথে লড়াই হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল দ্বারা নির্বাচন কমিশন প্রভাবিত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে সিলেটে সাংগঠনিক সফরে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে আলোচনা ইতিবাচক হলেও এখনো সিদ্ধান্ত হয়নি। এবি পার্টিসহ বাংলাদেশপন্থি অন্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা চলছে।

এর আগে, সুনামগঞ্জে এক সভায় সারজিস আলম আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে হাজারো মানুষকে হত্যাকারী আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের পাশাপাশি নিষিদ্ধও করতে হবে।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin