শাপলা তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে প্রাণ গেলো শিশুর

শাপলা তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে প্রাণ গেলো শিশুর

কুড়িগ্রাম সদরের পাঁচগাছীতে শাপলা তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে মমিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের ছড়ার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মমিন ওই এলাকার শামসুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, মমিন ও তার সমবয়সি বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে বিলে নৌকাতে করে শাপলা ফুল তুলতে যায়। এসময় নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় সে। পরে পরিবারের লোকজন জানতে পেরে তার মরদেহ উদ্ধার করে।

সদরের পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার পানিতে ডুবে শিশুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

রোকনুজ্জামান মানু/এমএন/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin