রাজধানী ঢাকাসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ১৮৫ জন এবং অন্যান্য ঘটনায় ৫৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গত ২৪ ঘণ্টায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে চালিয়ে এক হাজার ৭২৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় একনলা পাইপগান, দুটি এলজি, একটি ম্যাগজিন, চার রাউন্ড কার্তুজ, চারটি ছুরি, একটি চাপাতি ও একটি কুড়াল জব্দ করা হয়েছে।