সাম্প্রতিক সময়ে দায়িত্ব পালনকালে সাহসিকতা, পেশাদারিত্ব ও প্রশংসনীয় কর্মসম্পাদনের স্বীকৃতি হিসেবে সারাদেশের ছয়জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ এবং ‘প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম)’ প্রদান করেছে সরকার।
আজ সোমবার (১৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, চলতি বছরের গত মে ও জুন মাসে অনুষ্ঠিত পুলিশ অপারেশনাল কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ এ পদক প্রদান করা হয়েছে।
পদকপ্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন— এএসআই (নিরস্ত্র) মো. আতিক হাসান- ডিএমপি, ঢাকা (বিপিএম); মো. এনায়েত কবীর সোয়েব- ডিএমপি, ঢাকা (পিপিএম); এসআই (নিরস্ত্র) মোহাম্মদ খাজু মিয়া- কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা (পিপিএম); এএসআই (নিরস্ত্র) মো. এমদাদুল হক- মুন্সিগঞ্জ সদর থানা (পিপিএম); কনস্টেবল আমিনুর রহমান খান- হাইওয়ে পুলিশ, গাজীপুর রিজিয়ন (পিপিএম); কনস্টেবল মো. সুজন আলী- ডিএমপি, ঢাকা (পিপিএম)।
প্রজ্ঞাপনে জারির তারিখ হতে এ আদেশ কার্যকর হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
/এএইচএম