সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৬৮২

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৬৮২

রাজধানী ঢাকাসহ সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১,৬৮২ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্ট আসামি ১,০৬৩ জন এবং অন্যান্য অপরাধে ৬১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে রবিবার ২৪ ঘণ্টায় ১,৬৮২ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশিয় এলজি, একটি রিভালবার ও একটি চাকু জব্দ করা হয়।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin